লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর উদ্যোগে গত ১০ আগস্ট পটিয়াস্থ মুকুট নাইট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সুবর্ণা দাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম এবং সেক্রেটারি লায়ন হাসিবুল হাসান চৌধুরী। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ চৌধুরী, লায়ন সমীরন বড়ুয়া, লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন মো. জহীর উদ্দীন হেলাল,লায়ন হেলাল উদ্দিন,লায়ন রাজীব বড়ুয়া, লিও মাহমুদ আলম আকিব ,লিও ইমরুল কায়েস ইমন,লিও মিনহাজ রহমান সাকিব, লিও মোহাম্মদ মিফতাহুল রায়হান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক আবদুল মান্নান, তাপসী দে, বিটুকুমার দাশ, শামীম আরা বশর, শেলী চৌধুরী প্রমুখ। বক্তারা বৃক্ষরোপন কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












