শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে জীবন সুন্দর, সফল ও আলোকিত হয়

তৈয়্যবিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসার মাহফিলে অধ্যক্ষ বদিউল আলম রিজভি

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত নগরীর মাদরাসা–এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি), বন্দর, চট্টগ্রামে ফাযিল ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠানে আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান আলকাদেরী ও মাওলানা মুহাম্মদ জাহেদুল ইসলাম ক্বাদেরীর যৌথ সঞ্চালনায় এবং অধ্যক্ষ–সচিব মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষক সাহেবান, ফাযিল পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি বলেন, ইলম মানুষের মর্যাদা বৃদ্ধি করে। তবে কেবল সনদ অর্জন করলেই ইলমের যথার্থ হক আদায় হয় না, ইলমের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় আমল, আদব ও উত্তম চরিত্রে। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে ফলাফলের পাশাপাশি নিজেকে একজন আদর্শ, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মুহাম্মদ আমির আলী, সহকারী অধ্যাপক মাওলানা মোশারফ হোসাইন, মাওলানা ছগির আহমদ, সানজিদা জাফরিন, মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান রিজভি, মাওলানা মুহাম্মদ মারুফ উদ্দিন, মাওলানা পারেছুল আলম, মো. মোনাকির, মুশরিফা জান্নাত, মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন, মুহাম্মদ হাসান, মাওলানা মুহাম্মদ ইউনুছ তৈয়্যবি, মাওলানা মুহাম্মদ জহির উদ্দিন, নাসরিন আক্তার পাপিয়া, মাওলানা মুহাম্মদ মনোয়ারুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মিছবাহুর রহমান, মো. তাহসিন রুবাইয়েত রশিদ, মুহাম্মদ এনাম উদ্দিন, মাওলানা আবদুল গফুর খান প্রমুখ। শেষে ফাযিল পরীক্ষার্থীদের সাফল্য ও বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী কর্মসূচি
পরবর্তী নিবন্ধমানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র