হযরত শাহ্ সুফী আমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ আজ দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবার শরীফের আওলাদ ও মোতয়াল্লী সকল আশেকান ভক্তবৃন্দকে ধর্ম–বর্ণ নির্বিশেষে ওরশ শরীফে হাজির হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ওরশ শরীফে সারারাত ব্যাপি মিলাদ–মাহফিল, কোরান তেলাওয়াত, হালকা জিকির অনুষ্ঠিত হবে। মাহফিলে মোনাজাত করবেন বাবাজাল কেবলা আওলাদ ও মোতয়াল্লি শাহাজাদা ফরিদ উদ্দিন মোহাম্মদ আলী খান। এদিকে, হযরত শাহ্ সুফী আমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল রবিবার মাজার শরীফের এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মোতয়াল্লি শাহাজাদা ফরিদ উদ্দিন মোহাম্মদ আলী খান। প্রেস বিজ্ঞপ্তি।











