আনোয়ারা উপজেলা যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার বর্ধিত সভা গত ১৫ মে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক পলাশ মিত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. সুমন সরকার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সহসভাপতি মান্তু মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজীব দত্ত (সৌরভ), সদস্য সুমন কান্তি দত্ত, কনক চৌধুরী, পংকজ আইচ, রনি বল, সুজন দে, মিঠুন দাশ, বিকাশ দাশ, অ্যাড. রানা মিত্র, দীপন দত্ত। পরিষদের সদস্য সচিব শ্রীমান দাশের (জুয়েল) সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আনোয়ারা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রকৌ. ইমন দত্ত, অ্যাড. পংকজ দেবনাথ, পলাশ দত্ত, কর্মকর্তা শাবলু মিত্র, সঞ্জিত দাশ, রাহুল চক্রবর্ত্তী, সত্যজিত ধর, বিজয় চৌধুরী, বিজয় ঘোষ, রিপন গুপ্ত, শিল্টন দত্ত, রনি দত্ত, প্রবাল দত্ত, রিপন দাশ, বাপ্পী বোস, প্রভাষ দে, রিমন দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করার সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধশাহ্‌ সুফী আমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ আজ