শাসসুফি আমানত খান’র (রহ.) বার্ষিক ওরশ উপলক্ষে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়ার প্রস্তুতি সভা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আগামী ১৮ মে (সোমবার) আধ্যাত্মিক সাধক কুতুবুল আকতাব, হজরত শাহসুফি আমানত খান (রহ.)-এর বার্ষিক ওরশ শরীফ। এই মহান সাধকের ওরশ উপলক্ষকে কেন্দ্র করে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ ও ফাউন্ডেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন আওলাদে বাবাজান কেবলা, খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের সাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী।

সভায় বাবাজান কেবলা (রহ.)-এর বার্ষিক ওরশ শরীফ শরিয়ত সম্মতভাবে যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সাথে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল, তবারক বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন সংগঠন ও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন: মো. শেখ সাইমন, আতাউল গনি রকি, সিফাত মোজাম্মেল, অনি, শামসুল আলম সহ আরো অনেকেই।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
পরবর্তী নিবন্ধশিক্ষাবিদ প্রকৃতি রঞ্জনের নাগরিক শোকসভা আজ