শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলের গ্রুপিং সম্পন্ন

উদ্বোধনী ম্যাচে খেলবে মিউনিসিপ্যাল এবং রেলওয়ে স্কুল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

আসন্ন শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপিং সম্পন্ন হয়েছে। গত বুধবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মসিউল আলম স্বপনের সঞ্চালনায় অংশগ্রহণকারী ৪৮ টি স্কুল দলের প্রতিনিধিদের উপস্থিতিতে গ্রুপিং এর ড্র অনুষ্ঠানের সূচনা করেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। পরবর্তীতে উপস্থিত কর্মকর্তা ও প্রতিনিধিদের দিয়ে লটারির মাধ্যমে গ্রুপ ভাগ করা হয়। অংশগ্রহণকারী ৪৮ টি দলকে ৪ টি করে ১২ গ্রুপে (ক থেকে ঠ গ্রুপ) বিভক্ত করা হয়। মোট ১২ গ্রুপের স্কুল দলগুলো হল : ‘ক’ গ্রুপ: সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল,বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়, রেলওয়ে পাবলিক হাই স্কুল ও গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়। ‘খ’ গ্রুপ : নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, হালিশহর মোহাব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়। ‘গ’ গ্রুপ: যাত্রা মোহন সেন স্কুল, লাইসিয়াম স্কুল এন্ড কলেজ, কুলগাঁও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়। ‘ঘ’ গ্রুপ: হাতে খড়ি স্কুল, হাজী মো. মহসিন উচ্চ বিদ্যালয়, পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও গভর্মেন্ট মুসলিম হাই স্কুল। ‘ঙ’ গ্রুপ: আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়, ওয়ারলেস ঝাউতলা উচ্চ বিদ্যালয়, লামাবাজার আসদ আলী সাওদাগর উচ্চ বিদ্যালয় ও টি এন্ড টি উচ্চ কলোনি বিদ্যালয়। ‘চ’ গ্রুপ: চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, বেপজা স্কুল এন্ড কলেজ, বাগমনিরাম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও নতুন কুড়ি বিদ্যা নিকেতন। ‘ছ’ গ্রুপ: চট্টগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ, জুলেখা আমিনুর রহমান উচ্চ বিদ্যালয়, ছালে জহুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। ‘জ’ গ্রুপ: আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়,শেরশাহ কলোনী ডা. মজহারুল হক উচ্চ বিদ্যালয় ও টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়। ‘ঝ’ গ্রুপ: আলকরন নুর আহম্মেদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, হোসেন আহামদ চৌধুরী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়। ‘ঞ’ গ্রুপ: পাথরঘাটা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, হাজী আবদুল আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়। ‘ট’ গ্রুপ: সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, রামপুরা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ও আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়। ‘ঠ’ গ্রুপ: হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়, পোস্তারপাড় সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়, হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়। ড্র অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের আয়োজক নগর বিএনপি আহবায়ক ও পৃষ্ঠপোষক পরিষদের সদস্য এরশাদ উল্লাহ এমপি অংশগ্রহণকারী স্কুল দলের শিক্ষক ও প্রতিনিধিদের সাধুবাদ জানান এবং সফলভাবে খেলা সম্পন্ন করতে তাদের সহযোগিতা কামনা করেন।

ড্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহমেদুল আলম চৌধুরী রাসেল, ক্রীড়া দলের মামুন উদ্দিন মামুন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, সোহেল হোসেন, মো. জসিম উদ্দিন খান, মুজিবুল আলম চৌধুরী, নিয়ামত উল্ল্যা তৌহিদ, মোহাম্মদ ইয়াকুব, এম এ আওয়াল শাহিন প্রমুখ।

আগামী ১৪ আগস্ট দুপুর ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রথম ম্যাচে অংশ নেবে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ এবং বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসালাহকে ছিনিয়ে নিল তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোর
পরবর্তী নিবন্ধসংকট কাটেনি,ইনফান্তিনোর প্রতি অনাস্থায় অনড় উয়েফা