মেঘেরা আজ দূরাকাশে
উড়ছে শুধু উড়ছে,
বিশাল আকাশ ফাঁকা পেয়ে
ইচ্ছে মতো ঘুরছে।
কখনো বা বৃষ্টি হয়ে
অঝোর ধারায় ঝরছে,
টাপুরটুপুর ছন্দ তালে
মেঘ গুলো আজ পড়ছে।
তালের গাছে পাকা তালের
আসছে নাকে গন্ধ,
লাগছে ভালো তালের পাতায়
বৃষ্টি পড়ার ছন্দ।
পাকা তালের মিষ্টি পিঠা
বৃষ্টির তালে খাচ্ছে,
শরৎ দিনে তালের পিঠা
খেয়ে মজা পাচ্ছে।










