শরতের ফুলের হাসি

আসাদুজ্জামান খান মুকুল | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চারদিকে আজ ফুলের গন্ধ শরৎ আসছে বলে,

চল সখীরা! ফুল কুড়াতে যাই রে দলে দলে।

শিউলি ফুলের মধুর গন্ধে মাতাল পাড়াবাড়ি,

হাওয়ায় দোলে উড়ে যেন কাশের ফুলের সারি।

সরোবরের ফুটছে হাসি ঝিলের জলের মাঝে,

জলপদ্মের ওই মায়ার খেলায় মিলন গীতি বাজে!

হিমঝুরি আর শেফালিকায় বসছে রঙের মেলা,

মনটা চায় এই রূপ দেখিয়া কাটাই সারা বেলা।

চল রে সবাই! হরেক ফুলে পূর্ণ করি ডালা,

ফুলের রাশি গেঁথে গেঁথে গলায় দেব মালা।

আজ যে ঘরে মন বসে না ফুলকলিদের সাজে,

চল সখীরা! ফুল কুড়িয়ে বাঁধব খোঁপার মাঝে!

পূর্ববর্তী নিবন্ধআমেরিকার রাজনীতিতে ঝড় তোলা কে এই আবদুল এল সাইদ
পরবর্তী নিবন্ধশরৎ দিনে তালের পিঠা