শওকত হোসেন চৌধুরী

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরখীল আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদরাসা ও তজবিদুল কোরআন হাফেজিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা সদস্য ২ নং ধলই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ জামান চৌধুরী বাড়ি নিবাসী শওকত হোসেন চৌধুরী (৭৫) গতকাল শনিবার তাঁর নগরীর অক্সিজেনস্থ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। গতকাল শনিবার হাধুরখীল হাধু চৌধুরী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে মোহাম্মদ জামান চৌধুরী বাড়ির কবরস্থানে লাশ দাফন করা হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামী ৬ জুলাই দুপুর ১২টায় হাধুরখীলস্থ আহমদিয়া তজবিদুল কোরআন মাদরাসা কমপ্লেক্স মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাংবাদিক সোহেলের মায়ের ইন্তেকাল