বিশ্ব ক্লাবফুট দিবস ছিল গতকাল বুধবার। দিনটিকে সামনে রেখে বিভিন্ন কর্মসুচি পালন করে লায়ন্স ডিজেবিলিটি কেয়ার। নগরীর লায়ন্স কমপ্লেক্সের সন্নিকটে অবস্থিত ডিজেবিলিটি কেয়ার প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ক্লাবফুট রোগীকে ফ্রি পরামর্শ সেবা, অবিভাবকবৃন্দের সাক্ষাৎকার, সুস্থ হয়ে যাওয়া শিশুদের ফটোসেশন, র্যালি, ক্লাবফুট মুক্ত সুস্থ শিশুদের খেলাধুলা এবং দৌড় প্রতিযোগিতা ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ডিজেবিলিটি কেয়ার’র প্রকল্প পরিচালক পনসেটি বিশেষজ্ঞ লায়ন ডা. মো. ফরহাদুল হক, পরিচালক লায়ন কাজী আলি আকবর, পরিচালক মো. জাফর উদ্দিন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, লায়ন্স ডিজেবিলিটি কেয়ার’র পনসেটি চিকিৎসকগণ এ পর্যন্ত প্রায় নয় হাজারের অধিক ক্লাবফুট রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে স্বাভাবিক হাটাচলা নিশ্চিত করেছে।
প্রসঙ্গত. ক্লাবফুট চিকিৎসায় ‘পনসেটি’ পদ্ধতির প্রবর্তক ডা. ইগনেশিও পনসেটি’র জন্মদিনটি স্মরণীয় করে রাখার জন্য ২০১৩ সাল থেকে পনসেটি ইন্টারন্যাশনাল এসোসিয়েশন দিনটিকে বিশ্ব ক্লাবফুট দিবস হিসেবে প্রবর্তন করে। এর পর থেকে বিশ্বব্যাপী প্রতি বছর ৩ জুন বিশ্ব ক্লাবফুট দিবস হিসেবে পালন করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।












