লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে গতকাল সোমবার নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী এবং সিনিয়র কনসালটেন্ট ডা. সুমনা সরকার চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা হলেন ডা. রুবানা দিলাওয়ার এবং ডা. তানবিনা সুলতানা। এছাড়াও হাসপাতালের উপ–পরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানাসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বন্যার্তদের স্বাস্থ্য সেবায় ভ্রমণকন্যা
পরবর্তী নিবন্ধরাউজানের ১১৯ জন নারী পেল প্রায় ১ লাখ ২০ হাজার টাকা