রোটারি ক্লাব অব চিটাগাং নর্থের চার্টার এবং ফ্যামিলি নাইট গত ২ জুলাই নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। রোটারিয়ান এস.এম মহিউদ্দিন মুকুটের রোটারি ইনভোকেশন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদ্য অতীত সভাপতি রোটারিয়ান জসীম উদ্দীন আহমদ চৌধুরী।
বর্তমান সভাপতি রোটারিয়ান শুভময় দাশ রাজু তাঁর চলমান কমিটির সকল নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। তিনি আগামী দিনে ক্লাবের সেবাধর্মী কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন রোটারিয়ান এস কে.আজিম পিন্টু, রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, রোটারিয়ান সালমা রহমান মনি, রোটারিয়ান প্রফেসর মো. রেজাউল করিম, রোটারিয়ান এ জে এম মুজাহিদ বিন আলম প্রতিক, রোটারিয়ান আলী আজগর, রোটারিয়ান প্রফেসর জুলহাস উদ্দিন,রোটারিয়ান রাশেদ মকবুল প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












