ড.মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক ড.মো.মোরশেদুল আলম

চবি প্রতিনিধি | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড ’ পেলেন চবি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র কর্মময় জীবন’শীর্ষক আলোচনা সভা এবং ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড ’ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ঢাবি প্রাণিবিদ্য বিভাগের প্রফেসর ডক্টর হামিদা খানম এবং চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো. মোরশেদুল আলম। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গুণীজনদের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড ’ তুলে দেওয়া হয়। অনুভূতি প্রকাশ করে মো. মোরশেদুল আলম শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্‌ স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত করায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় বক্তারা বহুভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর জ্ঞানচর্চা, গবেষণা, ভাষা ও সাহিত্য বিকাশে তাঁর অনন্য অবদান অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগাং নর্থের চার্টার নাইট
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে কাজী নজরুল ইসলাম স্মরণে সভা ও পুরস্কার বিতরণ