রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির সভা

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভা সম্প্রতি নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট পলাশ বড়ুয়া ও সেক্রেটারি পিপি জাহেদুল ইসলামের পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। রোটারি ইন্টারন্যাশনালের ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর মাস প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষরতা মাস হিসেবে বিবেচিত। সাক্ষরতা ও প্রাথমিক শিক্ষা নিয়ে আলোচনা করেন পিপি ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান ও পিপি ছাইফুল হুদা সিদ্দিকী।

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি মুহাম্মদ সাজেদুল হক, আইপিপি খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান ও অ্যাডভোকেট শমসের তাবরীজ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাকিয়া আক্তার মিনা, ফরিদা ইয়াছমিন চৌধুরী, দিলরুবা পারভিন, ফারহানা কামাল, মৌসুমি চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় আঞ্জুমানে ইসলামিয়া আদর্শ মহিলা মাদরাসার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমহামুনি তরুণ সংঘের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান