নগরীর একটি রেস্টুরেন্টে গতকাল মঙ্গলবার রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের ২০২৬–২৭ সালের প্রথম ক্লাব অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্লাবের আগামী এক বছরের কর্মপরিকল্পনা ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। বর্তমান প্রেসিডেন্ট শ্যামল কান্তি মজুমদারের সভাপতিত্বে এবং ইনভোকেশন পাঠের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে বিদায়ী প্রেসিডেন্ট শ্যামল কান্তি মজুমদার নবনির্বাচিত প্রেসিডেন্ট জুবাইদুর রহমান সাকিবকে অ্যাসেম্বলি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন এবং ২০২৬–২৭ বর্ষের নতুন বোর্ডের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট জুবাইদুর রহমান সাকিব ক্লাবের নতুন বছরের কর্মপরিকল্পনা, নতুন সদস্য সংগ্রহ এবং পারস্পরিক ফেলোশিপ বৃদ্ধির বিষয়ে তার রূপরেখা উপস্থাপন করেন। তাকে এক বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করায় তিনি ক্লাবের সকল সদস্যের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অ্যাসেম্বলিতে ২০২৬–২৭ বর্ষের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ক্লাব ট্রেজারার সেলিনা আক্তার শেলী। তিনি ক্লাবের বার্ষিক ডিউস যথাসময়ে পরিশোধের ব্যাপারে তাগিদ দেন এবং সদস্যদের অনুপ্রাণিত করতে আকর্ষণীয় অফার ঘোষণা করেন।
অন্যদিকে, ক্লাব সেক্রেটারি চম্পাকলি বড়ুয়া তার বক্তব্যে ক্লাবের ফেলোশিপ বৃদ্ধি, মিডিয়ায় ক্লাবের কার্যক্রমের ব্যাপক প্রচার এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য অনন্য ও স্থায়ী কিছু প্রজেক্ট নেওয়ার প্রস্তাব রাখেন। নেতৃবৃন্দ ক্লাবের গতিশীলতা ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান সাইদুল ইসলাম, রোটারিয়ান এ বি এম জয়নুর রশীদ, রাকিবুল ইসলাম, হাসিনা আক্তার লিপি, নাছিমা আক্তার, ডা. জাহাঙ্গীর আলম, শাহ–এ–আলম, মো. শহিদুল্লাহ, জয়দেব চন্দ্র দাশ, নিলুফার আজাদ, রামিম আল মেহেদী, মনোয়ারা আলম রুবি, কামরুল ইসলাম, সরোয়ারুজ্জামান চৌধুরী, শীলা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












