দেশব্যাপী হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে গত ২ মে সাতকানিয়া উপজেলায় প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
শিশুদের হাম–রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে নিকটস্থ ইপিআই টিকাকেন্দ্রে বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে।ক্যাম্পেইনের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। এ সময় অভিভাবকদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা প্রদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।













