রাস্তার পাশে অসংখ্য ময়লার স্তূপ, দেখার কেউ নেই!

| সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তার পাশে জমে আছে অসংখ্য ময়লাআবর্জনার স্তূপ। বিশেষ করে চন্দনাইশ সদর থেকে গাছবাড়ীয়া কলেজ গেইট পর্যন্ত রাস্তার দুপাশে অসংখ্য ময়লা আবর্জনার স্তূপ দেখা যায়। প্রতিদিনই বাড়ছে ময়লার স্তূপ। দেখার কেউ নেই! দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা ময়লাআবর্জনা সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি সৃষ্টি হয়েছে নানান স্বাস্থ্যঝুঁকিরও। কাপড়ে নাক ঢেকে চলতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের। সেখানে জন্ম নিচ্ছে মাছিমশা ও নানা জীবাণু। স্কুলমাদরাসা পড়ুয়া শিশুরাসহ অনেক পথচারী প্রতিদিন এই রাস্তাগুলি দিয়েই যাতায়াত করে। দুর্গন্ধ ও মশার কারণে শিশুরা নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাছাড়া উপজেলাবাসীর উচ্ছিষ্ট খাবার, পচা ফলমূল, গোবর, কসাইখানার বর্জ্যসহ রাস্তার আশেপাশের ময়লা আবর্জনা সঠিকভাবে সংগ্রহ করে সার উৎপাদন করতে পারলে সেটি কৃষি অর্থনীতিতে টেকসই ভূমিকা রাখবে। এইসব ময়লা আবর্জনা থেকে চন্দনাইশ উপজেলাতে সরকারিভাবে জৈব সার তৈরীর প্রকল্প নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ সহ এমপি জসীম উদ্দীন আহমেদ এবং উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

মোহাম্মদ ইমাদ উদ্দীন

চন্দনাইশ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরাজশেখর বসু : অপরিমেয় প্রতিভার আধার
পরবর্তী নিবন্ধমানুষ হওয়ার মৌলিক অর্থ হওয়া উচিত মানবিকতা