হাহাকার
এই দেশে সুখে সুখে
দিন যায় আহা কার!
যেখানে চলছে দেশে
নিদারুণ হাহাকার।
হাহাকার পানি–গ্যাসে
তেলে আর বিদ্যুতে–
মনে হয় সব খাত
ভরে গেছে জ্বীন–ভূতে।
ভূত আর পেত্নীর
ছোট বড় ধাক্কায়
এদেশের জনগণ
অকারণে পাক খায়।
| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ


