রাঙ্গুনিয়ায় দীর্ঘদিনের পলাতক ও যাবজ্জীবন সাজার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার পোমরা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জামাল উদ্দিন (৩৫)। তিনি উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোমরা নবাবী পাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, জামাল উদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে যাবজ্জীবন সাজা পরোয়ানা নিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।












