রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক উপ–পরিচালক বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমদ (৮৪) আর নেই। বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে ২৭ জুলাই রাত ১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত সোমবার বিকেল চারটায় মোগলেরহাট তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ আহমদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি রাঙ্গুনিয়া এলাকায় সরাসরি যুদ্ধ পরিচালনা ও গেরিলা অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর রচিত গ্রন্থ ‘স্বাধীনতা সংগ্রামে রাঙ্গুনিয়া ’৭১–এর স্মৃতি’।











