রাঙ্গুনিয়া সরকারি কলেজে পুনর্মিলনী

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম চৌধুরী, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান বিশ্বজিৎ রায় চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা ইয়াসমিন নুর, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. ইফতেখার হোসাইন এবং প্রাক্তন শিক্ষার্থী জাহেদুল ইসলাম আরিফ, সাদিয়া নাজনিন মিতু, খুরশেদ আলম, শাহেদুল ইসলাম ও রিয়াদসহ অনেকে।

পুনর্মিলনীতে পুরোনো বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা, স্মৃতিচারণ ও পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পূর্ববর্তী নিবন্ধনজরুল সঙ্গীত শিল্পী সংস্থার রজতজয়ন্তী অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধনবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও ডিপ্লোমেসি চাকমা