রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত শনিবার জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের পরিচালক নুরুল আবছার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তাপসী চাকমা ও রাঙামাটি বধির স্কুলের সভাপতি নাসির উদ্দিন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এসময় অভিভাবক, শিক্ষক, ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।











