রাউজানে নারীর দায়ের কোপে যুবক আহত

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে রাউজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এক নারীর দায়ের কোপে মুহাম্মদ ইয়াছিন নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনার পর আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

গতকাল বুধবার সকালে ঢেউয়াপাড়াস্থ গুরা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত যুবক চিকিৎসা নিয়ে হামলার জন্য তিনজনকে দায়ী করে রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগপত্রে হামলার জন্য মুহাম্মদ জাফরের স্ত্রী মোছাম্মৎ ছিলু আকতার, সিয়াম ও হাবিব নামে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

রাউজান থানার ওসি নিজাম উদ্দিন দেওয়ান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদন পেলে বিস্তারিত জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধফিশিং বোটকে জরিমানা, জব্দ ২শ পিস বরফ সাগরে ফেলে নষ্ট