মেহেদীবাগ এরিস্টোকেয়ার হাসপাতালকে ক্ষতিপূরণ দিতে হবে দেড় লাখ টাকা

অবস্থানগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম শুরু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ৯:৪৩ পূর্বাহ্ণ

অবস্থানগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে কার্যক্রম শুরু করায় নগরের মেহেদীবাগের ‘এরিস্টোকেয়ার হাসপাতাল’কে ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। গত সোমবার পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ২৯ জুলাই পরিবেশ অধিদপ্তরের একটি টিম হাসপাতালটি পরিদর্শন করে। অবস্থানগত ছাড়পত্র গ্রহণ করায় হাসপাতাল কর্তৃপক্ষকে শুনানিতে ডাকা হয়। সেখানে অনিয়মের বিষয়টি স্বীকার করলে আইন অনুযায়ী দেড় লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫( সংশোধিত২০১০) আইন অমান্য করে এবং কোনো ধরনের অনুমোদন না নিয়ে হাসপাতালটি তাদের চিকিৎসা কার্যক্রম শুরু করে। ক্ষতিপূরণ আরোপএর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে অনতিবিলম্বে তরল বর্জ্যের যথাযথ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিশ্চিত করার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। তরল বর্জ্য পরিশোধনের সঠিক ব্যবস্থা গ্রহণ করেই কেবল হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা যাবে বলে সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেড় বছর পর ধ্বংস হচ্ছে নিলাম অযোগ্য ৯১ টন পণ্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ