মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের ধনকুবের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিন হাসপাতালে থাকার মাধ্যমে কারাদণ্ডের যে মেয়াদ তিনি এড়ানোর চেষ্টা করেছিলেন আদালত তাকে তা ভোগ করার আদেশ দেওয়ার আটমাস পর সোমবার মুক্তি পান তিনি। খবর বিডিনিউজের।

কারাগার থেকে বের হয়ে আসার পর উল্লসিত জনতা তাকে বরণ করে নেয়। ৭৬ বছর বয়সী এ ধনকুবের ২৫ বছর ধরে থাইল্যান্ডের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে ছিলেন। এ সময় দেশটির রাজনীতির ধরন অনেকটা পাল্টে দেন তিনি। কিন্তু তিনি কারাগারে যাওয়ার পর ও চলতি বছরের প্রথমদিকে অনুষ্ঠিত নির্বাচনে তার এক সময়ের শাক্তিশালী রাজনৈতিক দল ফু থাই পার্টি রেকর্ড বাজে ফলাফল করার পর তার প্রভাব অনেকটা হ্রাস পায়।

ব্যাংককের ক্লং প্রেম কারাগার থেকে সাদা শার্ট পরা থাকসিন হাসি মুখে বের হয়ে আসার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলিঙ্গন করেন। এদের মধ্যে তার কন্যা ও রাজনৈতিক শিষ্য সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাও ছিলেন। থাকসিন কারাগারে যাওয়ার ১০ দিন আগে অগাস্টে আদালত পেতংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছিল।

পূর্ববর্তী নিবন্ধনেপালে অবতরণের সময় বিমানে আগুন
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ট্রেনের ওয়াগনে ৬ মৃতদেহ