মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজ ১৯৯৫ ব্যাচের পক্ষে মানবিক সাহায্য প্রদান

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:২৮ পূর্বাহ্ণ

মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের ৯৫ ব্যাচের পক্ষ থেকে মানবিক সাহায্য প্রদান করা হয়েছে। মিউবি ৯৫ ব্যাচের উদ্যোগে প্রয়াত বন্ধুদের পরিবার ও সন্তানদের গত ০২ আগস্ট মানবিক সাহায্য স্বরূপ নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান সম্পন্ন করেন। উক্ত মানবিক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মিউবি ৯৫ ব্যাচের বন্ধু দক্ষিণ কোরিয়া থেকে কে.এন. সুমি, সৌদি আরব থেকে জসিম ও খলিল স্বদেশ থেকে ইসমাইল, শিমুল, মজিদ, সুমন, জান্নাত আরা, মোস্তাফিজ, ওমর ফারুক, মোঃ তারেক, জয়নাব বেগম প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাহাবু, মজিদ, সুমন, মোস্তাফিজ। মিউবি ৯৫ ব্যাচ ভবিষ্যতে আরো কল্যাণকর মহৎ মানবিক কাজ করার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন বিতরণ