মাস্টার শামছুদ্দিন আহমদ

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক কমরুদ্দিন আহমদের পিতা মাস্টার শামছুদ্দিন আহমদ গতকাল শনিবার সন্ধ্যায় বাঁশখালী চাঁদপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতাবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। তিনি ৪ ছেলে, ৭ কন্যাসহ নাতিনাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি নাটমূড়া পুকুরিয়া উচ্চবিদ্যালয়, চাঁদপুর কাদেরিয়া সিনিয়র মাদরাসা, ডলমপীর শাহ সিনিয়র মাদরাসা, গুনাগরী বাঁশখালীর সাবেক সহকারী শিক্ষক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া হাসপাতালে অচেতন এই ব্যক্তি কে?
পরবর্তী নিবন্ধদোহাজারীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান