আগামী ৮নভেম্বর ফটিকছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে বিএনপির চার ইউনিটের উদ্যোগে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
তিনি বলেন,আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন। যেকোনো দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে ফটিকছড়ি বিএনপি ও অঙ্গ–সংগঠনের সকল নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আগামী ৮ নভেম্বর ফটিকছড়িতে গৃহীত কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সেক্রেটারী জহির আজম চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আহমেদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, রফিকুল আলম, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, সরোয়ার হোসেন মেম্বার, আবুল খায়ের, আবু মেম্বার, প্রিঞ্চ ওমর ফারুক, সাইফুল হায়দার রাসেল প্রমুখ।











