দোহাজারীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশের দোহাজারী পৌরসভা এলাকায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পৌরসভার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং এডিসসহ অন্যান্য মশার উপদ্রব থেকে রক্ষার লক্ষ্যে গতকাল শনিবার থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডে নালা পরিষ্কার ও ফগার স্প্রে কার্যক্রম চলমান থাকবে।

দোহাজারী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, সাধারণত বর্ষা ও পরবর্তী সময়ে মশার বংশ বৃদ্ধি পায়। মশার বংশবৃদ্ধি রোধকল্পে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের অংশ হিসেবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়ক, অলিগলির নালানর্দমা পরিষ্কার করা হবে। যাতে কোথাও পানি জমে না থাকে এবং মশা লার্ভা তৈরি করতে না পারে। অভিযানে আধুনিক ফগার মেশিন ও স্প্রে ব্যবহার করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার শামছুদ্দিন আহমদ