মাওলানা মুমিনুল হক চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল

| শুক্রবার , ৩১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ জেলার সাবেক আমীর মরহুম মাওলানা মুমিনুল হক চৌধুরীর সহধর্মিণী ফাতেমা বেগম (৮২) বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রামের বাড়ি সাতকানিয়ার চরতি দক্ষিণ কেশুয়ায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন– মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, জাফর সাদেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসঙ্গীত পরিষদের ৮৬তম বার্ষিক অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে রেস্টুরেন্টে আগুন, নগদ অর্থসহ পুড়ে গেছে সমস্ত আসবাবপত্র