মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি এয়াছিন নগর পেঁলাটিলা শাখার উদ্যোগে শাহ্‌সূফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারীর (.) চন্দ্রবার্ষিকী উরস শরিফ ও শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও দরিদ্র পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার এয়াছিনগর জাইল্ল্যাটিলা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ রামিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দীন। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন এয়াছিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুসলেহ উদ্দিন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়ক সাদিকুজ্জামান শফি, মামুন মিয়া, মহিম উদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ, মানিক উদ্দিন।

মাহফিলে আলোচক ছিলেন মাওলানা মনসুর আলম আল কাদেরী, রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল বশর টিপু, আখতারুজ্জামান, মোহাম্মদ এনাম উদ্দীন, শাহাদাত হোসেন, মোহাম্মদ আশরাফ, রিমন উদ্দীন, মোহাম্মদ সাগর, মোহাম্মদ আমির,সিদ্দিক আহাম্মদ, মোহাম্মদ রাশেদুল ইসলাম, দিদারুল আলম,মোহাম্মদ ফারুক, হোসেন মিয়া, মোহাম্মদ আজগর আলী, রিমন উদ্দীন, মোহাম্মদ সামির, মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এক অসহায় পরিবারের জন্য টেউটিনসহ ঘর সংস্কারের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। পরে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর বিএনপির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে চবির নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের শ্রদ্ধা নিবেদন