চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট আক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে। আগ্রহী ক্লাব ও প্রতিষ্ঠান সমূহকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম জেলা ষ্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বের দ্বিতীয় তলায় অবস্থিত চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার কার্যালয়ে, প্রতিদিন সন্ধ্যা ৫টা হতে রাত ৯টা পর্যন্ত এন্ট্রি জমা দেওয়ার জন্য বলা হয়েছে। টুর্নামেন্টের ইভেন্ট সমূহ: বালক (অনূর্ধ্ব– ১৬) একক এবং দ্বৈত। মহিলা দ্বৈত, পুরুষ দ্বৈত, ভেটারেনস ৪৫ বৎসর + (দ্বৈত), ভেটারেনস ৫৫ বৎসর + (দ্বৈত)। যোগাযোগ: টুর্নামেন্ট সম্পাদক ০১৭১৪–০৭২৭৪২, অফিস সচিব ০১৮১১–৬৩৭২৮৬। প্রেস বিজ্ঞপ্তি।












