মমতা স্বাস্থ্য কর্মসূচির হাম-রুবেলার টিকাদান কর্মসূচি

| বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দেশে হামের প্রাদুর্ভাব রোধকল্পে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে চট্টগ্রাম নগরীতে শুরু হলো হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি। এরই ধারাবাহিকতায় মমতা স্বাস্থ্য কর্মসূচির আওতায় ১৪টি স্থায়ী ক্লিনিক এবং ৪২টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৬০৯ শিশুকে হামরুবেলার টিকা প্রদান করা হয়েছে। হামরুবেলার জরুরি টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল সোমবার থেকে হামরুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ১০ মে পর্যন্ত। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে হামরুবেলার টিকা নেয়া যাবে।

এ সময় বক্তারা বলেন, হাম বা মিজেলস একটি ভাইরাসজনিত রোগ, যা সাধারণত জ্বর শুরুর ৭১০ দিনের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়। হাম থেকে রক্ষায় শিশুকে বেশি করে তরল খাবারের পাশাপাশি অল্প অল্প করে পুষ্টিকর খাবার দিতে হবে। জ্বর হলে কুসুম গরম পানিতে শরীর মুছতে হবে। প্রয়োজনে প্যারাসিটামল ট্যাবলেট দিতে হবে এবং চোখ পরিস্কার রাখার পাশাপাশি স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘এ’ খেতে হবে। শিশুর শ্বাসকষ্ট বা শ্বাসপ্রশ্বাস দ্রুত হলে বা বুকের খাঁচা দেবে গেলে, তরল খাবার বা বুকের দুধ খেতে না পারলে, বারবার বমি হলে, খিঁচুনি, নিস্তেজ, তন্দ্রাচ্ছন্ন বা ডাকে সাড়া না দিলে, মুখে ঘা, চোখে সমস্যা বা চোখ খুলতে না পারলে এবং তীব্র পানি শূন্যতা বা অপুষ্টিএগুলোর যে কোন একটি লক্ষণ দেখা দিলে দেরী না করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিতে হবে। এ লক্ষ্যে সর্বত্র প্রচারপ্রচারণা অব্যাহত রাখতে হবে। হাম একদিকে যেমন দ্রুত ছড়ায়, অন্যদিকে সঠিক সময়ে টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করাও বেশ সহজ। তাই আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন, নির্ধারিত দিনে শিশুকে টিকা দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মাছ ধরার ট্রলার জব্দ, মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধএসএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের পাশে নগর বিএনপি