ভূত আহসানুল হক | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৫৭ পূর্বাহ্ণ শেওড়া গাছে ভূতের বাড়ি উল্টো ঝুলে থাকে দেখলে মানুষ দাঁত কেলিয়ে নাকি সুরে ডাকে ! হাড় ক’খানা যায় তো গোনা লম্বা লম্বা পা শেওড়াতলে গেলে সবার শিউরে ওঠে গা ! হলুদ চোখের ভূতগুলোসব ঝাপটায় এ–ডাল ওডাল হরিনাথের মেজ ছেলের ঘাড় ভেঙেছে কাল !