বোয়ালখালীতে ২৮ পিস ইয়াবাসহ মো.মফিজুর রহমান মফিজ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৌর সদরের বুড়িপুকুর পাড় রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মফিজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে। থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ পিস ইয়াবাসহ মফিজুর রহমানকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।












