মাত্রা পর্ব দিয়ে যদি
লেখা যেতো সবি
ছন্নছাড়া গদ্য ভাষায়
লিখতো না আর কবি।
বৃষ্টি ঝরায় কোন তালেতে
মিয়া তানসেন
টেবিল চাপড়ে তাল মেলানো
মন্দাক্রান্তা সেন।
মেঘমাল্লার বৃষ্টি ঝরায়
কোন রাগেতে আগুন?
চৈত্রের ভৈরবী ডাক
কাল বোশেখের ফাগুন!
আশফাকুর রহমান বিপ্লব | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ


