মতিয়ারপোল -কমার্স কলেজ রোড সংস্কার করা হোক

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

ব্যাংকপাড়া খ্যাত নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রবেশের মূল সড়ক মতিয়ারপোল থেকে কমার্স কলেজ পর্ষন্ত রাস্তাটি দীর্ঘ ২ বছরের অধিককাল ওয়াসার পয়ঃনিষ্কাশন কাজের জন্য খোড়াখুড়ির কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওয়াসা নির্ধারিত সময়ে কাজ শেষ না করে রাস্তায় বড় বড় গর্ত করায় অফিসগামী মানুষ, স্কুলের কোমলমতি ছাত্রছাত্রী, পথচারী ও স্থানীয় এলাকাবাসীরা দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ভোগে ভুগতেছেন। চট্টগ্রাম ওয়াসার কাজের দীর্ঘসূত্রিতার কারণে দুর্ভোগে নিমজ্জিত গুরুত্বপূর্ণ এই সড়কটি অতি দ্রুত সংস্কার করে এলাকাবাসীসহ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় কর্মরত শত শত কর্মজীবী মানুষ, সরকারি বাণিজ্য ও স্কুলগামী ছাত্রছাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এর মাননীয় মেয়র মহোদয় এর সুদৃষ্টি কামনা করছি।

আবদুর রহিম

মতিয়ারপোল, কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধনরেন্দ্র দেব : কবি ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধবোশেখ মাসের ফাগুন