বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি পদত্যাগ করে গতকাল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপি এ সিদ্ধান্ত নিল। খবর বাংলানিউজের।

দলের সহ–দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে দুর্ঘটনায় আরও এক শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধনতুন রাষ্ট্রপতিকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী