খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অনুসন্ধান

সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে ১০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা দুদকের উপসহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল এ তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

দুদকের উপসহকারী পরিচালক সারোয়ার হোসেন জানান, মাস্টারদা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী গত বছরের ৭ জুলাই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও পরিষদের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযোগসংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র যাচাই–বাছাই ও প্রকল্প পরিদর্শন করা হয়েছে।

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৪ ও ২০২৫–২৬ অর্থবছরে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগের বিষয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে চুল্লির মুখ ভাঙল প্রশাসন, জরিমানা ১ লাখ টাকা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় রাতের আঁধারে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, আটক ৮