বায়েজিদে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হায়দার আলী ওরফে জনি (২৮)। তিনি বায়েজিদের মুরাদনগর এলাকার বাসিন্দা। গত শুক্রবার রাতে বায়েজিদ থানাধীন আমিন জুট মিলস বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের উপ–কমিশনার (উত্তর জোন) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, গ্রেপ্তার জনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধশওকত হোসেন চৌধুরী