চট্টগ্রাম মহানগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষায় ৩৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩২০ জন। পাসের হার ৮৭ দশমিক ৯১ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৫০ জন।
পরীক্ষার এ ফলে সন্তোষ প্রকাশ করেছেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী, পরিচালনা পরিষদের সদস্যরা, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিম উল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম ও শিক্ষকরা। প্রেস বিজ্ঞপ্তি।












