মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি অর্থ টাকা আদায় না করতে সতর্কও করেছে বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেডিকেল টেস্টের জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। খবর বিডিনিউজের। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি লাগে না।











