জামেয়া আহমদিয়া সুন্নিয়ায় পাসের হার ৯৭.৬৮ শতাংশ

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের আলিম পরীক্ষায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সাফল্য অর্জন করেছে। সাধারণ ও বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠানটির ৬৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭৪ জন। পাসের হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১০৭ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সদস্যসচিব কাজী আব্দুল আলীম রেজভী এ সাফল্যের জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্রোক দিবস উপলক্ষে নিউরোলজিস্ট অ্যালায়েন্সের বৈজ্ঞানিক সেমিনার
পরবর্তী নিবন্ধবংশীবাদক আজিজুল ইসলামের বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ দর্শক