শ্যামাপূজা উপলক্ষে মীরসরাই উপজেলার ৬০০ জন সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। গতকাল শনিবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহন দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, মীরসরাইয়ে সামপ্রদায়িক সমপ্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিনের। ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। শ্যামাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই সামান্য উপহার। আগামী দিনেও তাদের সুখে–দুঃখে পাশে থাকার চেষ্টা করব। উদ্বোধক ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজিব ধর তমাল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, আলমগীর হোসেন, গোলাম জাকারিয়া প্রমুখ।












