ঢাকা ৩য় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেটের সেরা ক্রিকেটার চট্টগ্রামের মেহরাব

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে গত মঙ্গলবার। টুর্নামেন্টের ফাইনালে ইস্কাটন সবুজ সংঘ ৯২ রানে এইচ স্পোর্টস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের রানারআপ দল এইচ স্পোর্টস ক্লাবের মালিকও চট্টগ্রামের ক্রীড়া সংগঠক আহসান ইকবাল চৌধুরী আবীর। দু’দলই পরের মৌসুমে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়ন ইস্কাটন সবুজ সংঘের পক্ষে খেলেন চট্টগ্রামের তরুন ক্রিকেটার মেহরাব খান। টুর্নামেন্টে মেহরাব খান ৬ ইনিংসে ১৮১ রান সংগ্রহ করেন। একটি হাফ সেঞ্চুরি করেছেন মেহরাব।

আর বল হাতে ৯ ইনিংসে নিয়েছেন ১৩ উইকেট। যা তাকে এনে দিয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। মেহরাব খান চট্টগ্রামের ক্রীড়া সংগঠক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা সুলতান মাহমুদ খান শাহীনের সন্তান। টুর্নামেন্টের ফাইনাল শেষে বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীরসহ কর্মকর্তারা পুরস্কার বিতরন করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-অস্ট্রেলিয়ার হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ওলটপালট
পরবর্তী নিবন্ধবাঁশখালীর কালীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই