মুসলিম এডুকেশন সোসাইটি মিলনায়তনে সোসাইটির ১৮৯৯–২০২৫ সাল পর্যন্ত মরহুম সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, আজীবন সদস্যবৃন্দের স্মরণ–সভা এম.ই.এস এর সিনিয়র সহ–সভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন’র সভাপতিত্বে গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা। তার বক্তব্যে বলেন, গুণীজনের সম্মান না জানালে গুণীজন সৃষ্টি হয় না। অতীতে সমাজের প্রয়োজনে উপলব্ধি করে সমাজের অগ্রগতির জন্য তারা কাজ করে গেছেন। বর্তমান সমাজের চাহিদা অনুধাবন করে সোসাইটির নেতৃবৃন্দ সেই চাহিদা পূরণে কাজ করে যাবেন। উক্ত প্রতিষ্ঠানের জন্য যা যা করা দরকার তা আমরা সহযোগিতা করব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন নাজমুল হক চৌধুরী, জুবাইদা মনোয়ার, আহমেদ–উল আলম চৌধুরী (রাসেল), সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেন। উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সৈয়দ নেছার উদ্দিন বুলু, অধ্যক্ষ শরিফ মশিউরদৌলা, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, ডা. এ.কিউ.এম ওয়াহিদুল আলম, বেলায়েত হোসেন, মোহাম্মদ মোশারফ হোসেন, এডভোকেট জিয়া আহসান হাবিব, অ্যাডভোকেট আব্দুল খালেক শাজাহান, অ্যাডভোকেট এস.এম ইকবাল, অ্যাডভোকেট মাহমুদুল উল আলম চৌধুরী মারুফ, এডভোকেট জাহিদ বিন রশিদ, রিয়াজুল ইসলাম, হাফিজুল ইসলাম মজুমদার মিলন, মোহাম্মদ আলী খান রুবেল, আজীবন সদস্য নুর নাহার বেগম, এডভোকেট কানিজ কাউসার রিমা, আলী মনসুর প্রমূখ। স্মরণ সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আমানুল্লাহ। মরহুমদের স্মরণে খতমে কুরআন এবং মিলাদ ও বিশেষ মোনাজাত করানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।











