বাঁশখালীর কালীপুর ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কালীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অর্থ সহায়তা বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আবদুল হক, সাবেক কালিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমানুল্লাহ, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, ৫ নম্বর কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য শিহাব উদ্দিন, ইউপি সদস্য জিসানুল হক মিটু, সাবেক মেম্বার মফিজুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











