বাঁশখালীতে কাজী নজরুল ইসলাম স্মরণে সভা ও পুরস্কার বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রাশাসন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। তিনদিনব্যাপী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা গান, কবিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা শেষে সমাপনী দিবসে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।

অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান প্রমুখ। উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক সঙ্গীত শিল্পী প্রনব কুমার সিকদারের সঞ্চালনায় এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, লেখক সাহিত্যিকরা আলোচনায় অংশ নেন। শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাঁশখালীর সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা। পরে উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষে এক সাংস্কৃতিক অনু্‌ষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত শিল্পী সুকুমার মল্লিক, প্রনব কুমার সিকদার, পঞ্চানন দে, শিপন কর্মকার, পুলক ধর টিটু, সুজন সুশীলসহ অন্যান্য শিল্পীরা গানে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধড.মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক ড.মো.মোরশেদুল আলম
পরবর্তী নিবন্ধদুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অঙ্গীকার