ফুটবল রেফারীজ প্রশিক্ষণ কোর্স আজ শুরু

| শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন আয়োজিত বাফুফে রেফারীজ কমিটির পরিচালনায় এসকেওয়াই ৭ লিফটস বিডি সহযোগিতায় ১৯তম নতুন ফুটবল রেফারীজ প্রশিক্ষণ কোর্স ২০২৬ আজ ৯ মে সকাল ৯ টায় সিজেকেএস কনভেনশন হলে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেএফআরএ সভাপতি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজীবন সদস্য মো. হামিদুর রহমান, মো. ইউসুফ নবী, মোহাম্মদ মোস্তফা। উক্ত কোর্সে আজীবন সদস্য, নির্বাহী সদস্য, সাধারণ সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশারীরিক শিক্ষার শিক্ষকদের রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন
পরবর্তী নিবন্ধশাহিন আফ্রিদির অন্যরকম সেঞ্চুরি