ফিরিঙ্গী বাজার হরিজন সমাজ পঞ্চায়েত কমিটি ও হরিজন যুব কল্যাণ সংঘের সার্বিক তত্ত্বাবধানে শ্রীমৎ স্বামী জগেশ্বর নাথ মহারাজের দীক্ষাদান উৎসব গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উত্তম কুমার শর্মা। এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। উত্তম কুমার শর্মা বলেন, সেবকরাও মানুষ। অথচ অনেক সময় সে দৃষ্টিকোণ থেকে দেখা হয় না। যা অত্যন্ত বেদনাদায়ক। মনে রাখতে হবে, সেবকদের কারণেই আমরা পরিচ্ছন্ন নগরীতে বাস করতে পারছি। এ সময় হাসান মুরাদ বিপ্লব সেবকদের জীবনমান উন্নয়নে সেবকদের জন্য সিটি কর্পোরেশন বহুতল ভবন নির্মাণ করছে বলে জানান।













